- Sujit Rej ।। সুজিত রেজ
- Read Time: 1 min
- Hits: 360



আদি...
( উৎসর্গ: কাজী তৌফিক নওয়াজ আদিত্য )
তোমার নিমিত্ত এই লেখাঘোর, অঝোর শ্রাবণ
মেঘে-ঢাকা মর্মভেদী, মায়াঘন করুণার গান
দিগ্বিদিক আলো করে — ছুঁয়েছে সে হৃদয় গহন
বিস্মৃতির পরপারে, 'এই আছে, এই নাই' টান
সহজে যায় না ভোলা, 'আদি,আদি'... অন্তহীন সুর
অশ্রুপাতে ভিজে যায় — হে বেদনা, প্রিয় উপশম
তোমাকে লালন করি, শূন্য গৃহে সুদূর-বিধুর
একাকী থাকার মতো দুইচোখে এনে দাও ভ্রম ৷
আদিত্যভ্রমণে সুখ, নিরবধি, নদী বহমান
অসমাপ্ত পাণ্ডুলিপি, অনুবাদ, চিত্র, চলচ্ছবি
স্থগিত রইল সব... শোকের ভিতরে রহমান...
...
তুলির জন্য কয়েক পংক্তি : ১৩
আমার ঠাকুরদা
পথ হারিয়ে ফেলেন,
তবু অবশেষে বাড়িতেই ফিরে আসেন!
তার সঙ্গে ফিরে আসে
কতরকম আলো ও ছায়া।
সংসারের ভিতর হাওয়া ও আগুন আছে
টের পান, আর মনের ভিতর পাখি।
...
Page 11 of 33
আমাদের কথা
আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...
কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...
ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...